• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০১:০৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মেসি-ই

২৯ মে ২০২৬ বিকাল ০৫:৪৩:৫৩

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মেসি-ই

স্পোর্টস ডেস্ক: ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন গত বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি।

এছাড়া, ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে আছেন।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us