• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

৪ জুন ২০২৫ সকাল ১০:০৭:৫৪

শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ার পর স্বাগতিক জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুইবার পিছিয়ে পড়ে আবার ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা।

Ad

মঙ্গলবার জর্ডানের আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে যদিও পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের এগিয়ে নেন অধিনায়ক তাইয়ে ফারাহ।

Ad
Ad

ম্যাচের ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৫৮ মিনিটে আবার লীড নেয় স্বাগতিক দল। জাল খুঁজে নেন ফরোয়ার্ড বিতার বানার। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবার বাংলাদেশ সমতা আনে। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শক্তি-সামর্থ্যে জর্ডানের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। ২০২১ সালে সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে তাদের কাছে হেরেছিল ৫-০ গোলে। ফিফা র‍্যাংকিংয়েও পার্থক্য অনেক। বাংলাদেশ নারী দল যেখানে ১৩৩তম স্থানে, সেখানে জর্দানের র‍্যাংকিং ৭৪।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us