• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৪:১৬ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

৫ জুলাই ২০২৬ দুপুর ০২:২১:০৮

আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনকে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদীসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

৪ জুলাই শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’র সদস্য মিল্লাত হোসেন এ জিডি দায়ের করেন।

জিডিতে অভিযুক্ত অন্য তিনজন হলেন মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া, মডেল মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য এসআই আশরাফ আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করছেন। প্রয়োজন হলে এটি সাইবার ইউনিটে পাঠানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৩ জুলাই শুক্রবার জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধেও শাহবাগ থানায় জিডি করা হয়।

অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর প্রচারণা চালিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছেন। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪










Follow Us