নিজস্ব প্রতিবেদক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার ভাষা ব্যবহারের কারণে বিতর্কের মুখে পড়েছেন। হিন্দি বলার ধরন ও উচ্চারণগত সীমাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কড়া সমালোচনার শিকার হচ্ছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন।


অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি ও পাপারাজ্জিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। তবে কিছুটা অস্বস্তিবোধ করায় হাসিমুখেই স্বীকার করেন, তার হিন্দি খুব একটা ভালো নয়।

এই স্বীকারোক্তির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় সমালোচনা ও ট্রলিং। বিশেষ করে নির্মাতা নীতেশ তিওয়ারি-এর আসন্ন মেগা প্রজেক্ট রামায়ণে, সীতা চরিত্রে তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ মনে করছেন, ছবির হিন্দি সংস্করণে তার কণ্ঠ ডাব করতে হতে পারে।
তবে সমালোচনার পাশাপাশি সমর্থনও পেয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের একাংশের দাবি, ভারতীয় সিনেমায় ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। তারা উদাহরণ হিসেবে ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের কথা উল্লেখ করেছেন, যারা ক্যারিয়ারের শুরুতে হিন্দিতে দুর্বল হলেও পরবর্তীতে সফলতা অর্জন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available