• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৩:৫৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

স্বামী হারানোর শোক নিয়েই শুটিংয়ে প্রিয়াঙ্কা সরকার

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৯:৩৬

স্বামী হারানোর শোক নিয়েই শুটিংয়ে প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারানোর শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। 

১০ এপ্রিল শুক্রবার শমীক রায় চৌধুরীর ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।

Ad
Ad

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, দিনতিনেকের মতো বাকি রয়েছে সিরিজটির শুটিং। ১০, ১১, ১৩ এপ্রিল শুটিং হবে। ১০ এপ্রিল শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। বাকি দিনের শুটিংয়ে অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির শুটিং হচ্ছে।

Ad

সিরিজটির শুটিং শুরুর কথা নিশ্চিত করেছেন পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। শুধু বলেছেন—“শটে আছি।”

সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই গড়ে উঠেছে গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায় চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ে দিন-দুয়েকের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মার্চ সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে হঠাৎ জলে পড়ে যান-রাহুল ও শ্বেতা মিশ্রা। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও, খুঁজে পাওয়া যায়নি রাহুলকে, জলে তলিয়ে যান অভিনেতা।

বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৩৫


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২



Follow Us