• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৩:২৫ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২১:৫৪

মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে

বিনোদন ডেস্ক: প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের পরিবারে শোকের ছায়া নেমেছে। তার বড় মেয়ে কস্তুরি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ এপ্রিল শুক্রবার রাতে মারা গেছেন।

৪ এপ্রিল শনিবার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।’

কস্তুরীর আকস্মিক মৃত্যুর খবরে বিনোদন অঙ্গন শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভক্ত তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহনিকার ও সংলাপ রচয়িতা হিসেবেও সমাদৃত ছিলেন। তার কর্মজীবনে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন এবং কোটি দর্শকের ভালোবাসা লাভ করেছেন।

ব্যক্তিজীবনে তার স্ত্রী ছিলেন রুনী জামান। তাঁদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে পরিবারে আগে থেকেই দুঃখজনক ঘটনা ঘটেছে। বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবির ২০১২ সালে নিহত হন, ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে ২০২৩ সালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়াও, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us