• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৩০:৩৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

২০ মার্চ ২০২৬ রাত ০৯:০২:২৮

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক আদিত্য ধর নির্মিত এবং রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর ২। প্রিভিউ থেকেই আলোচনায় থাকা সিনেমাটি প্রথম দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

১৯ মার্চ বৃহস্পতিবার পেইড প্রিভিউতেই দেশীয় বাজারে প্রায় ৫০ কোটি রুপি আয় করে ছবিটি। একই সময়ে বিশ্বজুড়ে আয় দাঁড়ায় প্রায় ৭৫ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির ঘর অতিক্রম করে সিনেমাটি।

Ad
Ad

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রথম দিনে শুধু ভারতীয় প্রেক্ষাগৃহেই ৮,৯২৮টি শো হাউজফুল গেছে, যেখান থেকে আয় হয়েছে প্রায় ১০২ কোটি রুপি। দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫ কোটি রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ছাড়িয়েছে প্রায় ৯ মিলিয়ন ডলার।

Ad

এ সাফল্যের মাধ্যমে ধুরন্ধর ২ ছাড়িয়ে গেছে জওয়ান, পাঠান এবং অ্যানিম্যাল-এর প্রথম দিনের আয়ের রেকর্ড। পাশাপাশি প্যান-ইন্ডিয়া স্তরেও আরআরআর, বাহুবলি ২, কল্কি ২৮৯৮ এডি এবং কেজিএফ চ্যাপ্টার ২-এর ওপেনিং আয়কেও ছাড়িয়ে নতুন নজির গড়েছে ছবিটি।

সিনেমাটির গল্প ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ধারাবাহিকতায় নির্মিত, যেখানে হামজা ওরফে যশকিরাত সিং রাঙ্গির গুপ্তচরজীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। নির্মাতা আদিত্য ধরের গল্প বলার ধরণ এবং রহস্যময় উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম এই পাঁচ ভাষায় ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us