• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৭:০২ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২

হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম

বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’ - এ হঠাৎই খালি পায়ে হাজির হয়ে কৌতূহলের ঝড় তুলেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। কেন এই অপ্রত্যাশিত উপস্থিতি, এ প্রশ্নেই মুখর দর্শক ও সোশ্যাল মিডিয়া।

এই রহস্য ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সকল নিউজ চ্যানেলে ও ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু প্রশ্ন একটাই- “হঠাৎ খালি পা কেন?” এটা কী নিছক স্টাইল, নাকি কোনো গোপন বার্তা? সালমান-দিশা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছেন? সবাই যখন জাঁকজমক আর চাকচিক্যে ব্যস্ত, তখন এই জুটির ‘খালি পায়ের’ সাদামাটা উপস্থিতি যেন এক নীরব সংকেত।

Ad
Ad

জল্পনা-কল্পনা আর কৌতূহল যখন তুঙ্গে, তখন এই জুটির নীরবতা যেন রহস্যের পারদ আরও বাড়িয়ে দিচ্ছে।

Ad

এই জনপ্রিয় দম্পতির এমন খালি পায়ের এই রহস্যময় উপস্থিতির প্রশ্নগুলোই ঘুরে ফিরে ফ্যানদের মনে তৈরি করছে হাজারো কৌতূহল! রহস্যের উন্মোচন এখন তবে কেবল সময়ের ব্যাপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us