• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩৭:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ!

১৮ মার্চ ২০২৫ সকাল ১০:৩৭:০৮

এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পর এবার পুষ্পাখ্যাত সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন বলিউড তারকা শাহরুখ খান। এই সিনেমায় নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে ‘কিং খান’কে।  

Ad

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুকুমার গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা নিয়ে এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে শাহরুখকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। বৈষম্যের মতো সামাজিক সমস্যা ঘিরে ছবিটি নির্মাণ করা হবে।

Ad
Ad

সুকুমারের হাতে ‘আরসি ১৭’,‘পুষ্পা ৩’  ‘র‍্যাম্পেজ’ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে। এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। তাই শাহরুখ আর সুকুমারের নির্মিত এই মুভি দেখার জন্য সিনেমাপ্রেমীদের প্রায় দুই বছর মতো অপেক্ষা করতে হতে পারে।

শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে ‘ডানকি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু। এই একই বছর কিং খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল। এই দুই ছবি বক্স অফিসে রীতিমেতা ঝড় তুলেছিল। সূত্র: আনন্দবাজার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us