ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকার কাজ করছে। বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, ছাপাখানার সক্ষমতা নিয়ে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় সরকার প্রস্তুত। টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত বই ছাপানোর কাজ শুরু করা যায়।
এহছানুল হক মিলন আরও বলেন, এবারের কারিকুলামে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত করা হবে।
ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আগামী বছর থেকে এ বিষয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available