নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল শনিবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ এপ্রিল মঙ্গলবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশ নিতে আবেদন করেছেন।

প্রাথমিকভাবে আবেদন নিশ্চয়ন করা পরীক্ষার্থীদের ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে হবে। এ জন্য ‘Applicant Login (Honours Login)’ অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করতে হবে।
এছাড়া পরীক্ষার অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে বলা হয়েছে। পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available