• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৬:৫৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

দশম গ্রেডের দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩১:০৬

দশম গ্রেডের দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি: ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের বিএসসি প্রকৌশলদের মতো দশম গ্রেড দেওয়ার দাবিতে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মানিকগঞ্জ পুলিশ লাইন এলাকার সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

Ad
Ad

কর্মসূচিতে কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এবং এন ইসলাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজে এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের দাবির কথা মনোযোগ দিয়ে শুনে শান্ত থাকার অনুরোধ করা হয়। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা শেষে তারা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:২৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৪








Follow Us