অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে আজ ৫ জুলাই রোববার থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দরে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা
এর আগে ২ জুলাই বৃহস্পতিবার বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available