• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৫:৩২ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

কমার পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

১১ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৪:০৫

কমার পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক: টানা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে চার হাজার ৪৩২ টাকা। সে হিসেবে ১১ এপ্রিল শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

৯ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Ad
Ad

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হবে।

Ad

এর আগে, ৮ এপ্রিল বুধবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল দুই লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০০











Follow Us