• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫১:২৮ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশে স্বর্ণের দামে বড় পতন

৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৭:৫৭

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারাদেশে এ দাম কার্যকর হয়েছে।

Ad
Ad

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

Ad

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ০২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৬৫,২৭৯ টাকা।

এর আগে, গত ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা কমে ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০




Follow Us