অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬,৯২৭ টাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে।


নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা।

এর আগে, সকালেই বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪,৬২৫ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফায় এবং কমানো হয়েছে ১৯ দফায়।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available