• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৩:০৪ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

৮ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৫:৫৮

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

নিজস্ব প্রতিবেদক: সবশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই সময় প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,৬৮,২১৪ টাকা।

৮ মার্চ রোববার সেই দামেই বিক্রি হবে সোনা।

Ad
Ad

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

Ad

১ লাখ টনের বেশি ডিজেল মজুদ আছে, আসছে আরও ২.৮০ লাখ টন

এক বিবৃতিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানোর সঙ্গে এবার কমানো রয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩১:০৯



বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৬:৪৭



Follow Us