• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৮:০৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কমার একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৮:০১

কমার একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। গতকাল শুক্রবার যা ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।

Ad
Ad

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৭ হাজার ৬৪০ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টা পর একই পরিমাণ দাম বাড়ানো হলো।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬






রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:৫৬


Follow Us