• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৫৪:০৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

৪ জুন ২০২৬ সকাল ১১:৪৩:১৩

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

ডেস্ক রিপোর্ট: রাজধানীবাসীর যাতায়াত আরও সুবিধাজনক করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত সাড়ে ১০টায়।

৩ জুন বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, সময় বাড়ানো হলেও অতিরিক্ত কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না।

দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হয়। শুরুতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করলেও পরে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল রুটে পূর্ণাঙ্গ সেবা চালু হয়।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫









Follow Us