• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৩৬:৪৯ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গেলেই মিলছে তেল

২৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪১:৪০

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গেলেই মিলছে তেল

নিজস্ব প্রতিবেদক : কয়েক সপ্তাহের টানা ভোগান্তির পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। এখন অধিকাংশ পাম্পেই চাহিদামতো তেল পাচ্ছেন গাড়িচালকরা।

২৯ এপ্রিল বুধবার দুপুর ১২টার পর রাজধানীর মুগদা, রাজারবাগ, আরামবাগ, মৎস্য ভবন ও মতিঝিল এলাকার অন্তত আটটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত বেশ কয়েকদিন ধরে যেখানে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন অনেক পাম্পেই কয়েক মিনিটের মধ্যেই মিলছে জ্বালানি তেল। কমেছে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের চাপও।

Ad
Ad

নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে তেল নিতে আসা রাতুল হোসেন বলেন, অপেক্ষা না করে তেল পেলাম। ভোগান্তি নেই। এমন পাম্পই চেয়েছিলাম। তেল নিয়ে যা ভোগান্তি গেছে বলার মতো না। এখন স্বস্তি পাচ্ছি।

Ad

রমনা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মো. নাজমুল হক বলেন, এখন জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে। সব গাড়ি তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি নিতে পারছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। নতুন দামের সমন্বয় অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত দামেই জ্বালানি তেলের বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us