• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৩:৪৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৮:২২

ঢাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর অংশ হিসেবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মোহাম্মদপুরের শিশুমেলা এলাকায় চেকপোস্টে উপস্থিত শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ সাংবাদিকদের জানান, আসন্ন ভোটে প্রতিটি ভোটার এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। ‘এই এলাকায় যত ভোটার আছেন, তারা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, তার জন্যই আমরা মোতায়েন রয়েছি,’ তিনি বলেন।

Ad
Ad

মেজর ফুয়াদ জানান, সকাল থেকে চেকপোস্ট কার্যক্রম চলছে। যেখানে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী চলাচল সীমিত যানবাহন ও মোটরসাইকেলগুলোকে জব্দ করা হচ্ছে এবং আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ড এবং ভোটকেন্দ্রে টহল টিম দায়িত্ব পালন করছে।

Ad

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা হলে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর হবে। কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না; সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।’

সেনাবাহিনীর এই কার্যক্রম নির্বাচনের দিন নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিয়োজিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫





Follow Us