• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০১:৩৩:১৪ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

২৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৪৩

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

Ad
Ad

তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Ad

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us