• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৩৫:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন

৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:০৩

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকাপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।

Ad

৮ নভেম্বর শনিবার রাত ১২ টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।

Ad
Ad

গ্যারেজ ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মটর সাইকেলে তিন ব্যাক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ঐ গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতে ছাড়িয়ে পরে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন দেখার আগে বেশ কয়েকটি বিকট শব্দ শুনতে পান তারা। মধ্যরাতের এমন শব্দ অনেক দূর থেকে শোনা যায়। এর পরপরই কয়েকটি গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, ‘আমি শুনেছি একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার পর পাশে আরো কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us