• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:১৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দুই পাশে তীব্র যানজট

১৬ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২১:৫১

সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দুই পাশে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ ১৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা তেজগাঁওয়ের সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করে।

Ad

অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় জড়ো হচ্ছে।

Ad
Ad

শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি, তোমাদের মধ্য থেকে কয়েকজন চলো সচিবালয়ে, শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই। তারা রাজি হয়নি।

শিক্ষার্থীরা বলছে, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।

তাদের অবরোধের কারণে তেজগাঁও-মগবাজার সড়কে যানজট সীমাহীন আকার ধারণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০



Follow Us