• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্রাম আদালতে এসে ভুক্তভোগী যেন সঠিক বিচার পায়: ঢাকা জেলা প্রশাসক

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২০:৩৮

গ্রাম আদালতে এসে ভুক্তভোগী যেন সঠিক বিচার পায়: ঢাকা জেলা প্রশাসক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা প্রশাসক মো. তানভীর আহমেদ বলেছেন, ঢাকা জেলায় যেসব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস নেই, সেসব ইউনিয়ন পরিষদে দ্রুত এজলাস স্থাপন করতে হবে ৷পাশাপাশি দিন নির্ধারণ করে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে৷

Ad

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

Ad
Ad

তিনি আরও বলেন, প্রতিটা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলার অগ্রগতি এবং তারিখ নির্ধারণ করে মামলা পরিচালনা করতে হবে।  

ডিসি আরও বলেন, সর্বোপরি গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণে সকলের সম্মিলিতভাবে একযোগে কাজ করতে হবে। এছাড়া ভুক্তভোগী ব্যক্তি যেন তার ন্যায্য বিচার পায়, সেদিকে লক্ষ্য রেখে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে৷

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন৷গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ঢাকা জেলা ব্যবস্থাপক নাজমুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us