ডেস্ক রিপোর্ট : গাজীপুরে বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত মজিবর রহমান গ্রেফতার করেছে নৌ পুলিশ।
২১ মে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার মাঝুখান বাজারের পাশ থেকে গ্রেফতার করে।
দুর্ধর্ষ ডাকাত মজিবর রহমান টেক্কা (৫৩) বরগুনা জেলার, তালতলী উপজেলার গাববাড়ীয়া গ্রামের মুনসুর আলীর ছেলে। গ্রেফতার আসামী মজিবর বর্তমানে নৌ পুলিশ হেফাজতে আছে।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত মজিবর রহমান টেক্কা (৫3) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকা জেলা, বরগুনা জেলা এবং শরিয়তপুর জেলায় খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইনে এ পর্যন্ত ১০টি মামলা রয়েছে বলে জানাজায়।
উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি ২০২৫ সোমবার দিবাগতে ৮/১০ জনের ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকাযোগে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন রুস্তমপুর এলাকার দিক থেকে এসে সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের উত্তর উলুমুড়ার তুরাগ নদীতে বাদীর ড্রেজারে উঠে। ডাকাত দল শাবল দিয়ে ড্রেজারের দরজা ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে ড্রেজারের স্টাফদেরকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে ড্রেজার হতে ২৪ ভোল্ট ২০০ এমপিআর ০২ টি ব্যাটারী, নগদ ১২০০টাকা, স্টাফদের ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন নিয়ে যায়।
ড্রেজার ডাকাতির পূর্বে ভাই ভাই এন্টারপ্রাইজ-৩ এবং রিহান এন্টারপ্রাইজ হতে ৪ টি সেলফ, ৪ টি ব্যাটারী, ২ টি ডায়নামা, ২ টি চেনকপ্পা, ৬ টি মোবাইল ও স্টাফদের নিকট হতে নগদ ৭৫০০ টাকা এবং হাওলাদার আনলোড ড্রেজার-১ ও ৩ হতে ৪ টি ব্যাটারী, ৪ টি সেলফ, ২ টি ডয়নামা, নগদ ৮৭০০ টাকা লুন্ঠন করে নিয়ে নৌকা যোগে সাদুল্লাপুরের দিকে চলে যায়। ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে ঢাকা জেলার সাভার মডেল থানার মামলা করে।
নৌ পুলিশ সূত্রে জানাজায়, অন্যান্য আসামীদের মধ্যে ডাকাত মো. জহিরুল সিকদার প্রকাশ মুন্না (৪২) ও ডাকাত মো. খলিল হাওলাদার (৩৫) দেরকে গ্রেফতার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত লোহার শাবল ২ টি, দা ১ টি, বারো ভোল্টের পুরাতন ব্যাটারী ১ টি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে নৌ পুলিশ, ঢাকা অঞ্চলের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available