• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২২:৩০ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

২৮ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:২৪

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক মো. ইউসুফ (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

২৭ এপ্রিল সোমবার রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

আসামি মো. ইউসুফ বন্দর থানার দেউলি চৌরাপাড়ায় গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

Ad

র‍্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকেল ৪টার দিকে ওই ছাত্রী বসতবাড়ির উঠানে খেলছিল। সে সময় প্রতিবেশী ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে নানি বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন এবং বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই র‍্যাব-১১ আসামিকে গ্রেফতারের গোয়েন্দা নজরদারি জোরদার করে। গ্রেফতারের পর আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘একটি শিশুর বিরুদ্ধে এই ধরনের অপরাধ সম্পূর্ণ মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আমরা আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছিলাম। তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাসপাতালে ভর্তি সারজিস আলম
হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:০৫


ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৪:১৩


Follow Us