• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৪:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

১৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:২৪:৪৮

ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Ad

১৭ সেপেটম্বর রোববার সন্ধ্যায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।

Ad
Ad

স্থানীয় সূত্র জানান, ভিডব্লিউবির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করে। ভিডব্লিউবির ওই চাল স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে মজুত করে রাখা হয়েছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৫ বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us