• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরের খানসামায় প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেফতার

১১ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৫৬

দিনাজপুরের খানসামায় প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেফতার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন আদীবাসি গ্রামের বুড়ি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে বুধু ঋষি (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৯ আগস্ট বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার সুবর্ণখুলি আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেলে বৃহস্পতিবার অভিযুক্তের মামা শশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত বুধু ঋষির বাড়ি বীরগঞ্জ উপজেলা পাঁচপীর ভাবকী গ্রামে।

Ad
Ad

জানা যায়, বুধবার বিকাল ৩ টার সময় অভিযুক্ত বুধু ঋষি মন্দিরে প্রবেশ করে কালী প্রতিমার ডান হাতের ৩ টি আঙ্গুল ভেঙে ফেলে। এসময় তাকে আটকানোর চেষ্টা করা হলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ১ জনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us