• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৬:২১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ

২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৪:৫২

ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

২৬ এপ্রিল রোববার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

Ad

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি বাড়িতে তেলের মজুত রয়েছে। সেখানে উপস্থিত হয়ে তথ্যের সত্যতা পাই। তবে কে বা কারা মজুত করেছে তাদের পাওয়া যায়নি। জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ আদালতে জমা দেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪


হাতিয়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
হাতিয়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:৫২


এপ্রিলের ২৬ দিনে এলো ২৭২ কোটি ডলার
এপ্রিলের ২৬ দিনে এলো ২৭২ কোটি ডলার
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:১৪



নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৫:৪২


Follow Us