ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ঢাকা মেইলে প্রকাশিত প্রদিবেদন থেকে জানা যায়, ১২ মে মঙ্গলবার ভোররাতে পরিচালিত অভিযানে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।

আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র নেতৃত্ব দিয়ে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলেদের অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে মেজ জাহাঙ্গীরকে আটক করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available