• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫০:০১ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

২ জুলাই ২০২৬ দুপুর ০১:০১:৩৭

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর তার মরদেহ ল্যাপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়।

২ জুলাই বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরির পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো
২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:৩২








Follow Us