• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০০:১৯ (01-May-2026)
  • - ৩৩° সে:

হোটেলে নারীদের গোসলের ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেফতার

১ মে ২০২৬ সকাল ০৯:৪৫:৩২

হোটেলে নারীদের গোসলের ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক: হোটেলের বাথরুমে নারীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে মোবাইলে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় জামিন দেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবরে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতে নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন— বাথরুমে থাকার সময় গোপনে তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দুই ক্রিকেটারকে আটক করে পুলিশ।

Ad
Ad

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ধারণ করা ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

Ad

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের প্রশাসনিক পরিবর্তনের মধ্যেই ঘটনাটি ঘটায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

সরকারের সিদ্ধান্তে বোর্ডে নতুন একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনির মতো অভিজ্ঞ ব্যক্তিরা এতে যুক্ত রয়েছেন। সাবেক সংসদ সদস্য এরান বিক্রমরত্নের নেতৃত্বে কমিটি বর্তমানে প্রশাসনিক দায়িত্ব পালন করছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। খেলোয়াড়দের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা এখন শ্রীলঙ্কার ক্রিকেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us