• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৪:০৭ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

চুরির অভিযোগে চুল কেটে যুবককে ‘শাস্তি’ দিলেন স্থানীয়রা

২৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৬:০৯

চুরির অভিযোগে চুল কেটে যুবককে ‘শাস্তি’ দিলেন স্থানীয়রা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরির অভিযোগ তুলে এক যুবককে হাত বেঁধে চুল কেটে ‘শাস্তি’ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে সজিব মিয়া (২৫) নামের ওই যুবককে কয়েকজন ব্যক্তি আটক করে একটি কাঠের চৌকির ওপর বসিয়ে হাত বেঁধে রাখে। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad

স্থানীয় ব্যবসায়ী মাইনুল ইসলাম দাবি করেন, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সর্বশেষ সোনার গহনা চুরির অভিযোগের ভিত্তিতেই স্থানীয়রা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘটনার প্রায় দুই মিনিটের একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরে দ্রুত ভাইরাল হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের নজরে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন
জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন
২৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৩:৩৩











Follow Us