• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৯:০৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা সীমান্তে ২ পিস স্বর্ণের বারসহ আটক ১

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:৪৯

সাতক্ষীরা সীমান্তে ২ পিস স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন কামারবাইশা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলের মোট মূল্য ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

Ad
Ad

আটক চোরাকারবারির নাম মো. আরশাদ আলী (৫৪)। তিনি কাঁকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে।

Ad

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঝাউডাঙ্গা থেকে কাঁকডাঙ্গা সীমান্তের দিকে যাওয়ার পথে কামারবাইশা এলাকা থেকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল থামিয়ে আরশাদ আলীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, জব্দকৃত স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২








Follow Us