• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:২৫:০১ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ

২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৫:০০

কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি আবাসিক ভবনে নকল ওষুধ তৈরির কারাখানায় অভিযান চালিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ সময় পাঁচ ট্রাক দেশি-বিদেশি কোম্পানির নামে ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। সেইসঙ্গে কারখানার মালিককেও আটক করা হয়।

১ এপ্রিল বুধবার সকালে আঁটিবাজার এলাকায় এ অভিযান চালান র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

Ad
Ad

র‌্যাব জানায়, দুই তলা ভবনের নিচ তলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাঈদ হোসেন নামের ওই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযানে নামে র‍্যাবের একটি দল। পাঁচ ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় আটক করা হয় কারখানা মালিককে।

Ad

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দিনে দুপুরে আবাসিক ভবনে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ। যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য।

ভবনমালিকের দাবি, নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ভাড়া নেয়ার সময় সাঈদ বলেছিলেন সাবান তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে পার্শ্ববর্তী আরও একটি কারখানা থেকে ১ ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
২ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৬:১০



Follow Us