• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫০:০৮ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ইবি শিক্ষিকা হত্যা : আইসিইউতে চিকিৎসাধীন কর্মচারীকে গ্রেফতার দেখাল পুলিশ

৭ মার্চ ২০২৬ দুপুর ১২:০৮:৩৮

ইবি শিক্ষিকা হত্যা : আইসিইউতে চিকিৎসাধীন কর্মচারীকে গ্রেফতার দেখাল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় প্রধান আসামি খন্দকার ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ মার্চ শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ গ্রেফতার দেখিয়েছে।

বর্তমানে ফজলুর রহমান গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)–তে চিকিৎসাধীন। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

তদন্তে জানা গেছে, ফজলুর রহমান আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও পুলিশি পাহারায় রয়েছেন। অভিযুক্ত লিখিত জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

Ad

তদন্ত কর্মকর্তা আরও জানিয়েছেন, “যেহেতু এটি হত্যা মামলা, তাই আমরা যথাযথ তদন্ত শুরু করেছি। আপাতত প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। যেহেতু মামলার মধ্যে দুই জন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই তাদের বিষয়ে আরও তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি তিন আসামি হচ্ছেন—সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৩:৫১






আজ ঐতিহাসিক বদর দিবস
আজ ঐতিহাসিক বদর দিবস
৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৫:২৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৩:৪৩


Follow Us