• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৩:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী আটক

১২ জুলাই ২০২৩ বিকাল ০৩:৫১:২২

নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

Ad

১১ জুলাই মঙ্গলবার আটক করে বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

আটকরা হলো- দক্ষিণ জাহানপুর গ্রামের মৃত আব্দুস সামাদ ছেলে মো. হাফিজুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মাসুদ রানা (২৭)।

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন স্বীকার করেছেন, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ট্যাবলেট অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছেন।  

এ ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us