• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩৬:২৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসার এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

গ্রেফতার ব্যক্তির নাম মো.রুহুল আমিন (২৩)। তিনি সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে।  

Ad
Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে আসামিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ। এর আগে, ২ ফেব্রুয়ারি সোমবার সকাল এগারটার দিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস বিরতির সময় মাঠে খেলছিল।

ওই সময় শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তিনি সুধারাম থানায় ওই শিক্ষককে আসামি করে একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us