নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
৯ জুন মঙ্গলবার রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু সংলগ্ন এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। ১০ জুন বুধবার সকালে স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে আগুনে পোড়া দাগ দেখা গেছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও আলোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন লাগানোর পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও শোনা যায়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছিল।
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available