• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৬:১৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২২ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৭:৪২

লক্ষ্মীপুরে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

Ad

২১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন সাইয়্যিব হাসান। সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

গ্রেফতারকৃত আসামি মফিজুর রহমান (৩০) চৌপল্লী গ্রামের বাসিন্দা আব্দুল নুরুল্লাহ মিয়ার ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি বাটন মোবাইল সেট ও একটি জিক্সার মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মালামাল ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন সাইয়্যিব হাসান বলেন, অপরাধ দমন ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us