• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৪:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট পাটগ্রামে ঈদের দিন স্ত্রীকে জবাই করে হত্যা

৭ জুন ২০২৫ বিকাল ০৩:৩৯:৩৮

লালমনিরহাট পাটগ্রামে ঈদের দিন স্ত্রীকে জবাই করে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের সকালে নিজের স্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

Ad

৭ জুন শনিবার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত স্ত্রী এমি (১৯) বেগম ওই ইউনিয়নের ইসরাক হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৪) এক‌ই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিকভাবে তিন বছর আগে হাসিবুল ও এমির বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান হয়। তবে বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এমি বেগমের পারিবারিককলহ ও স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ ছিল। ছয় মাস আগে এমি বাবার বাড়িতে আশ্রয় নেন। ঈদের দিন সকালে স্ত্রীকে দেখতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে পিঠে কোপ দেন। পরে ছুরি দিয়ে জবাই করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী হাসিবুলের বাবা মোজাফফর ও ভাইকে আটক করে মারধর করলে পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারন নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বাবা ও ভাইকে জিজ্ঞেসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us