• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে ৩ ডাকাত গ্রেফতার

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০৩:৫৮

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে ৩ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মির্জাপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

Ad

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

Ad
Ad

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল। লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ডাকাতদের বিরুদ্ধে।

পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাস যাত্রীদের হাতে আটক বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়।

এই ঘটনায় তিনদিন পর ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us