• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৫:৪৪

কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু হয়েছে।

Ad

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

নিহত কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় জড়িত আসামি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বখাটে যুবক কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেনকে (১৮) ৪ ঘণ্টার মধ্যে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়েল রানার ১৫ বছর বয়সী কন্যা। এ সময় তার বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে বখাটে আরিফ হোসেন। সে ঘরে প্রবেশ করেই নামাজরত অবস্থায় কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এ সময় কিশোরী চিৎকার চেচামেচি করলে আরিফ হোসেন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই কিশোরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us