• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৫:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেফতার

১০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৭:৫৩

ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেফতার

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত কলেজ ছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ মামলার অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

গ্রেফতাররা হলেন উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও ছেলে প্রিন্স তালুকদার (২০)। তাদের ৯ নভেম্বর শনিবার রাতে খুলনাস্থ ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)  আ. আলিম মামলার বরাত দিয়ে জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে সুকৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় উল্লেখিত দুইজন অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজ ছাত্রী অপহরণ মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us