• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৮:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আটক পাঁচ বাংলাদেশি

৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১৭:৩৯

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আটক পাঁচ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ৭ অক্টোবর সোমবার রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটক ব্যক্তিরা হলো– নীলফামারীর ডোমার এলাকার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) ও কল্যাণ রায় (২৪)।

Ad
Ad

নীলফামারি ৫৬ বিজিবি এক ইমেইল বার্তায় জানায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, 'অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us