• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০২:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাটুরিয়ায় স্ত্রী ও শ্যালককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

১৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৪৭:৫৪

সাটুরিয়ায় স্ত্রী ও শ্যালককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীসহ ৩ জনের শরীরে পেট্রোল ঢেলে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় স্ত্রী ও শ‌্যাল‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের স্বামী হাসান আলী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

Ad

১৮ সে‌প্টেম্বর বুধবার দুপু‌রে দগ্ধ শার‌মি‌ন ও তার চাচা‌তো ভাই রু‌বে‌লের চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত‌্যু হয়।

Ad
Ad

নিহত শার‌মি‌নের বড় বো‌নের স্বামী মিজানুর রহমান দুই জ‌নের মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আ‌গে গত ১৩ সে‌প্টেম্বর দাম্পত্য কলহের জেরে সাটু‌রিয়ার গওলা গ্রা‌মে শ‌ার‌মি‌নের প্রতিবেশী চাচা মো. রফিকুল ইসলাম এর ঘরের ভিতর শা‌রমি‌নের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে তার স্বামী ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলী। শার‌মি‌নের চিৎকারে তার চাচাতো ভাই মো. রুবেল (২৮) ও চাচি সেলিনা আক্তার (৪৫) এ‌গি‌য়ে আস‌লে হাসান তাদের উপরও পেট্রোল দিয়া আগুন দেয়। তা‌দের চিৎকা‌রে আশপাশ হইতে লোকজন ঘটনাস্থলে এ‌সে শারমিন, রুবেল ও সেলিনা আক্তারকে রক্ষা করে এবং আগুন নেভানোর চেষ্টা করে।

তা‌দের ‌চি‌কিৎসার জন‌্য মা‌নিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও কর্নেল মালেক মেডিকেল ক‌লে‌জ হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবেল এবং সেলিনা আক্তারকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। তারা সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর বুধবার দুপু‌রে দগ্ধ শার‌মি‌ন ও তার চাচা‌তো ভাই রু‌বে‌লের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আর চাচি সেলিনা আক্তারের অবস্থাও গুরুতর।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, দগ্ধ শার‌মি‌ন ও তার চাচা‌তো ভাই রু‌বে‌ল ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় শার‌মি‌নের বড় ভাই শা‌মিম বাদী হ‌য়ে গত ১৫ সেপ্টেম্বর রোববার সাটু‌রিয়া থানায় মামলা‌ দা‌য়ের ক‌রেন। আর নিহ‌তের স্বামী অ‌ভিযুক্ত হাসান‌কে টাঙ্গাই‌লের মির্জাপু‌রের কু‌মু‌দিনী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল থে‌কে চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর বুধবার গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us