• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

২২ জুন ২০২৪ সকাল ০৭:৪৬:৪৮

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা আটক করেছে পুলিশ।

Ad

২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ বহনকারী একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরান হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচোড়া দক্ষিণ পশ্চিমপাড়া নুর মসজিদের উত্তর পার্শ্বে একটি টয়োটা মাইক্রোবাসকে গতিরোধ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us