• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫০:৩২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আন্তর্জাতিক সংশ্লিষ্টতা পেয়েছে র‌্যাব

১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৪৫

হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আন্তর্জাতিক সংশ্লিষ্টতা পেয়েছে র‌্যাব

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়ার ৪ দিন পর নবজাতক শিশু আরিয়ানকে উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় অপহরণ চক্রের ২ নারী সদস্যকেও আটক করা হয়েছে।

আটকরা হলেন-  দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের মোল্লা পাড়ার পলিয়ারা খাতুন (২০) ও মোছা. মাফুজা (৪০)।

Ad
Ad

১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১২।

Ad

র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক শিশু আরিয়ানকে নানীর কোল থেকে চুরি করে নিয়ে যায় অপহরণ চক্রের এক নারী সদস্য। এরপর থেকেই শিশু আরিয়ানকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র‌্যাব সদস্যরা। ৪ দিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করে র‌্যাব। এঘটনায় পলি ও মাহফুজা নামে অপহরণ চক্রের ২ নারী সদস্যকেও আটক করে র‌্যাব-১২।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির সাথে দেশীয় ও আন্তর্জাতিক অপহরণ চক্রের যোগসাজস্য পেয়েছি। বিক্রির উদ্দেশ্যেই অপহরণ করা হয় শিশু আরিয়ানকে। নবজাতক আরিয়ানকে পরিবারের কাছে এবং আটক দুই নারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


Follow Us