• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

১১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৮:২৩

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।

Ad

১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।‌ নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাচা মোকছেদুল ইসলামের সাথে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার চাচা-ভাতিজার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে ধারালো ছুরি দিয়ে ভাতিজার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চাচা মাহফুজুর রহমান। এতে গুরুতর অাহত হওয়ায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে মাহফুজুর রহমান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us